,

জনপ্রিয় শিল্পীদের সঙ্গে এক মঞ্চে সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : আমেরিকার নিউইয়র্কে জ্যামাইকার এমাজুরা হলে আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর ১৮তম আসর। জমকালো এই আয়োজনের মঞ্চে অংশ নেবেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুক, সংসদ সদস্য, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, জাহিদ হাসান, মিশা সওদাগর, জায়েদ খান, নাদিয়া, ভাবনা, প্রভা, তানজিন তিশা, পিয়া বিপাশা, হৃদয় খান, তাহসানসহ অনেকে। একই মঞ্চে নাচ-গানে দর্শক মাতাবেন বলিউড অভিনেত্রী সানি লিওন।

বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিক-এর কর্ণধার আলমগীর খান আলম।

আলমগীর খান আলম জানান, দীর্ঘ ১৭ বছর ধরে বিদেশের মাটিতে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ নামে এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সেরা শিল্পীদের সম্মান জানান প্রবাসীরা। প্রতিবারই অনুষ্ঠান ঘিরে নানা চমক রাখা হয়। এবারও এর ব্যতিক্রম ঘটছে না।

তিনি আরও জানান, ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে এবারেই প্রথম বলিউড অভিনেত্রী সানি লিওন মঞ্চ কাঁপাবেন। বাংলাদেশি কোনো ইভেন্টে এর আগে সানিও লিওন পারফর্ম করেননি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের