শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোমান্স করার মতো সময় নেই : জয়া আহসান

news-image

বিনোদন ডেস্ক : আলোচিত অভিনেত্রী জয়া আহসান কাজের মাধ্যমে নিজেকে চিনিয়েছেন দুই বাংলায়। ভারতের  পশ্চিমবঙ্গে তার অবস্থান এখন অনন্য উচ্চতায়। গত ১৫ মার্চ ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস এর বিনোদন ও লাইফস্টাইলভিত্তিক ম্যাগাজিন ‘ইনডালজ’ এ জয়াকে নিয়ে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করে।

এই প্রতিবেদনে দেখা যায় খুঁটিনাটি অনেক বিষয়ে কথা বলেছেন জয়া। এছাড়া ব্যতিক্রমী ফটোশুটের মাধ্যমে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন তিনি।

সিনেমা ও মিডিয়া সংক্রান্ত বিভিন্ন কাজের পাশাপাশি ব্যক্তিগত কিছু তথ্য দিয়েছেন জয়া। অবসর জীবন নিয়ে তিনি জানান, পোষা কুকুর ক্লেওর সঙ্গে তার অবসর কাটে। বাগানের যত্নে সময় কাটান। শুটিংয়ের ব্যস্ততা না থাকলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন।

টালিউডে নারী অভিনেত্রীদের সঙ্গে তার ভালো যোগাযোগ আছে। তবে সেখানে ভালো কোনও বন্ধু নেই। তার জন্য কাউকে সময় দেওয়াও কষ্টকর বলে জানান তিনি। জয়া বলেন, রোমান্স করার মতো হাতে কোনও সময় নেই।

বিয়ের খবর কি, কাউকে খুঁজছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখন না। বিয়ের দেরি আছে। এত দ্রুত আমি ঘরোয়াভাবে নিজেকে আবদ্ধ করতে চাচ্ছি না। আমি আরও কাজ করতে চাই। অবশ্য পরিবার থেকে  বিয়ের চাপ আসছে। কিন্তু আমি না শোনার ভান করে বসে থাকি।

জীবনসঙ্গীকে কী কী গুণের অধিকারী হতে হবে জিজ্ঞেস করলে জয়া জানান, আমার কাছে চেহারা গুরুত্বপূর্ণ না। আমার জীবনসঙ্গীকে অবশ্যই বিচক্ষণ, অনুভূতিশীল এবং প্রতিশ্রুতিশীল মানুষ হতে হবে। একজন সৃষ্টিশীল ব্যক্তি ও তার চিন্তাকে উৎসাহ ও মূল্য দেবার মতো তার মন-মানসিকতা থাকতে হবে।