,

অভিনেত্রী রোজি সিদ্দিকী ছিনতাইয়ের কবলে

news-image

বিনোদন প্রতিবেদক : ছিনতাইয়ের কবলে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী রোজি সিদ্দিকী। আশুলিয়ায় শুটিং শেষ করে বাসায় ফেরার পথে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর রুপনগরের পঞ্চবটী এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারী এই অভিনেত্রীর হিরার আংটি, স্বর্ণের কানের দুল ও মোবাইল ফোন নিয়ে যায়।

অভিনেত্রী রোজি সিদ্দিকী জানান, শুটিং শেষ করে রাজধানী বসুন্ধরার আবাসিক এলাকার বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটে। তার হাতেপরা দুটি হীরার আংটি, স্বর্ণের কানের দুল, মোবাইল ফোন, গাড়ি চালকের মোবাইলসহ ১ হাজার ৭৮০ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

এ ঘটনায় রাজধানীর রূপনগর থানায় মামলা দায়ের করেছেন এই অভিনেত্রী। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ আলম জানান, গত শনিবার এ ঘটনায় রোজি সিদ্দিকী মামলা করেছেন। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, চলন্ত গাড়ি বেড়িবাঁধের পঞ্চবটী এলাকায় পৌঁছালে গাড়ির ওপর প্রচণ্ড শব্দ হয়। এ সময় চালক গাড়ি থামিয়ে চাকা পরীক্ষা করতে গেলে, চার ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘিরে ধরে। এ সময় রোজি সিদ্দিকীর হাত থেকে দুটি হিরার আংটি, কানের দুল, মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

উল্লেখ্য, মঞ্চ নাটকের মধ্য দিয়ে দুই যুগ আগে অভিনয়ের ভুবনে পা রাখেন রোজি সিদ্দিকী। প্রথম অভিনয় করেন মমতাজ উদ্দীন আহমেদের রচনা ও পরিচালনায় ‘সাতঘাটের কানাকড়ি’ নাটকে। রোজি সিদ্দিকীর অভিনীত প্রথম চলচ্চিত্র গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের