,

নুর মসজিদে হামলা: প্রধানমন্ত্রীকে জাস্টিন ট্রুডোর ফোন

news-image

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নুর মসজিদে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজ সোমবার সকালে দুই প্রধানমন্ত্রীর মধ্যে ২০ মিনিটের মতো ফোনালাপ হয়।

কানাডার প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের কোনো রকম ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন জাস্টিন ট্রুডো। এ সময় দুদেশের প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান।

গত ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। এই সন্ত্রাসী হামলার সময় আল নুর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে ওই হামলার ঘটনা ঘটে।

শুক্রবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুরে ক্রাইস্টচার্চে টিম বাসে করে হাগলি পার্কের নিকটে একটি মসজিদে নামাজ পড়তে যান তামিম, মিরাজ, তাইজুল, মুশফিকরা। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাদের মসজিদে ঢুকতে নিষেধ করে বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। খেলোয়াড়েরা তখন আতঙ্কিত হয়ে পড়েন এবং দৌঁড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন।

পরে বাতিল করা হয় তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট। পরদিন ১৬ মার্চ শনিবার ভোরে এই টেস্ট ম্যাচটি হওয়ার কথা ছিল।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, ‘বিসিবি ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের যৌথ সিদ্ধান্তে বাতিল করা হয়েছে তৃতীয় টেস্ট। উভয় দল এবং দলের সঙ্গে থাকা সবাই নিরাপদে আছেন’।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর গত শনিবার রাত ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিমানবন্দরে নেমেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সাংবাদিকদের সামনে নিজেদের ভয়ে কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা কেউ সারারাত ঘুমাতে পারিনি।’

বাংলাদেশ দলের ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল বলেছেন, ভাগ্য ভালো বিধায় বেঁচে গেছেন তারা। মাত্র ৩০ সেকেন্ডের দেরি হলে তাদের লাশ ফিরত ঘরে। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর