,

কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন

news-image

নিউজ ডেস্ক : ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করোনারী আর্টারী বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। তামিল বংশোদ্ভূত সিঙ্গাপুরের বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিভাথাসান কুমারাসোয়ামি এই অস্ত্রোপচার করেন। শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. এস এম মোস্তফা জামান এই তথ্য জানান।

তিনি আরো জানান, ওবায়দুল কাদেরের হেমোডাইনামিক্যালি এখন ভাল এবং বর্তমানে করোনারি কেনার ইউনিটে চিকিত্সাধীন। নিয়ম অনুযায়ী দুইদিন সিসিইউ তে থাকার পর ছয়দিন কেবিনে রাখা হয়। সে অনুযায়ী আগামীকাল বা তার পরদিন কেবিনে আনা হতে পারে। তার মোট চারটি গ্রাফ্ট বসানো হয়েছে।

গত রোববার (৩ মার্চ) সকাল ৭টায় ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন ওবায়দুল কাদের। তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

সিসিইউর ২ নম্বর বেডে লাইফসাপোর্টে চিকিৎসা দেয়া হয় তাকে। পর দিন সোমবার উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত দেয় ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত বিএসএমএমইউর মেডিকেল বোর্ড।

ওই দিনই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে মাউন্ট এলিজাবেথে এনে ভর্তি করা হয়। বাংলাদেশ নিউজ২৪

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর