শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে সম্পর্ক বিচ্ছেদ নার্গিসের!

news-image

বিনোদন ডেস্ক : সম্পর্ক ভেঙে ফেলেছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী নার্গিস ফখরি। যশ চোপড়ার ছোট ছেলে উদয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৭ সালে জড়িয়েছিলেন মাত আলোনজো নামে এক ব্যক্তির সঙ্গে। শেষমেস এই সম্পর্কও শেষ করলেন তিনি।

কয়েকদিন আগে ভূষণ পাটিলের ‘অমাবশ্যা’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন নার্গিস। এর পরপরই তার সম্পর্কের অবসান। নতুন সিনেমার প্রমোশনেও যোগ দিয়েছিলেন। কিন্তু বলিউড হাঙ্গামার খবরে প্রকাশ, দুদিন প্রমোশন করার পর থেকেই নাকি প্রযোজক-পরিচালকদের জ্বালাতে শুরু করেন তিনি। পরে এক প্রকার না চাইতেও নার্গিসকে প্রমোশন থেকে দুরে রাখেন সিনেমা সংশ্লিষ্টরা।

এ কারণে চাপে আছেন সিনেমার পিআর সংশ্লিষ্টরা। তারা মনে করছেন মাত আলোনজোর সঙ্গে বিচ্ছেদের কারণেই এমন আচরণ শুরু করেছেন নার্গিস। মন-মেজাজ ভালো না থাকায় কোনো কাজ ঠিক মতো করতে পারছেন না।

কিন্তু কারণটা অন্য। অবাক করার মতো হলেও বলিউড হাঙ্গামা বলছে, যোগ সাধনার জন্য মাত আলোনজোর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন তিনি। নিজে তো করছেনই, বাকিদেরও উৎসাহিত করছেন যোগ সাধনায়। এ কারণেই তার মনে নাকি আধ্যাত্মিক ভাবধারা জন্মেছে। তাই এসব প্রেম-সম্পর্ক এখন না থাকাই ভালো মনে করেন নার্গিস ফখরি।