,

স্বামীর সঙ্গে পরীর দুষ্টামি (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের গ্লেমার নায়িকাদের নাম উঠলেই সবার আগে চলে আসে নায়িকা পরীমনির নাম। অন্য দিকে বিনোদন সাংবাদিক ও লাভগুরু হিসেবে বেশ সুপরিচিত তামিম হাসান। পরী ও তামিম বেশ অনেক দিন ধরেই প্রেম করছিলেন। চলতি বছর ভালোবাসা দিবসে তারা বাগদানও করেছেন।

বাগদানের পর গণমাধ্যমে পরী জানায় সামনের যে কোন বছরের ভালোবাসা দিবসে বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন তারা। বাগদানের পর হবু বরকে নিয়ে দেশে-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন পরী। তাদের সেই আনন্দঘন মুহুর্তের অনেক ছবি তারা শেয়ার করছেন ফেসবুকে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটা কাচি নিয়ে ঘোরাঘুরি করছেন পরী। চেয়ারে বসে মুঠো ফোনে কিছু একটা দেখছেন তামিম। এই সময় ধীর পায়ে তামিমের পেছনে গিয়ে দাঁড়ান পরীমনি। তামিমের মাথায় হাত বুলাতে বুলাতে তার শখের চুলের ঝুটি কেটে ফেলেন তিনি। সেই চুল দেখে অবাক হয়ে যান তামিম। তখন তার আর কিছুই করার নেই মৃদু হাসি ছড়ানো ছাড়া, যা হওয়ার হয়ে গেছে।

পরীমনি হাসতে হাসতে স্যরি বলে দৌড় দেন ঘরের দিকে। তামিম নিজেই এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘এই স্যরি লইয়া আমি কী করিব।’

হবু বরকে নিয়ে পরীর এমন খুনসুটির ভিডিওটি রীতিমত ভাইরাল হচ্ছে নেটে। সমালোচনা নয় বরং তাদের এমন আনন্দঘন সময় কাটানোকে সাধুবাদ জানাচ্ছেন সবাই। ভিডিওর নিচে অনেকেই তাদের শুভকামান জানাচ্ছনে। তাদের এই মিষ্টি দুষ্টুমি বরাবরই তাদের ভক্তদের ভালো লাগার বিষয় হয়ে দাড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের