মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা পপি শুটিংয়ে আহত

news-image

বিনোদন প্রতিবেদক : শুটিং করতে গিয়ে আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র প্রচারণামূলক একটি বিজ্ঞাপনের শুটিংয়ে স্কুটি চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় হাতে ও পায়ে বেশ আঘাত পান এই অভিনেত্রী।

পপি বলেন, ‘বিজ্ঞাপনের শুটিংয়ে স্কুটি চালানোর একটি দৃশ্য আছে। স্কুটি চালাতে গিয়ে, ব্যালেন্স রাখতে পারিনি। পড়ে গিয়ে হাতে ও পায়ে বেশ আঘাত পেয়েছি। এখন চট্টগ্রামে আছি, ঢাকায় ফিরেই ডাক্তারের কাছে যাবো।’

পপি জানান, বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে গতকাল তিনি চট্টগ্রামে গিয়েছেন। শুটিংয়ের শেষ মুহূর্তে গিয়ে এই দুর্ঘটনা শিকার হন পপি। আজ রোববার ঢাকায় ফিরবেন তিনি।

বীমা কোম্পানি’র প্রচারণামূলক এই বিজ্ঞাপটি নির্মিত হচ্ছে প্লান বি-এর ব্যানারে। এটি নির্মাণ করছেন তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘পপি আপু বেশ সাহসী একজন অভিনেত্রী। শুটিংয়ের সময় তাকে বললাম, আপনি স্কুটি চালাতে পারেন? তিনি জানালেন, তিনি সাইকেল চালাতে পারেন। এরপর তিনি সাহস করে স্কুটিতে চড়ে বসলেন। কিন্তু স্কুটি ঘোরাতে গিয়ে পড়ে যান তিনি।’

বিজ্ঞাপন প্রসঙ্গে তৌহিদুল বলেন, ‘এটি সরকারি প্রচারণামূলক একটি বিজ্ঞাপন। দেশে এখন প্রচুর দুর্ঘটনা ঘটছে। মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে, দেশের মানুষকে বিমা করতে উৎসাহিত করা। এই বিজ্ঞাপনে দেশের মানুষকে সে বার্তাই দেওয়া হবে।’ দৈ.আ.স.অ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক