,

৪৬৭ দিন পর সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ফিরে এলেন

news-image

নিউজ ডেস্ক : নিখোঁজ হওয়ার ৪৬৭ দিন (সাড়ে ১৫ মাস) পর পরিবারের কাছে ফিরে এসেছেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। গতকাল শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ।

লতিফ বলেন, ‘গতকাল রাত পৌনে ১টার দিকে বাসার গেটের সামনে মারুফ জামানকে দেখতে পেয়ে বাসার দারোয়ান তাকে চিনতে পারেন। এরপর তাকে বাসার ভেতর নিয়ে যান।’

তবে এতদিন ধরে মারুফ কোথায় ছিলেন, বা তাকে কোথায় অথবা কারা নিয়ে গিয়েছিল- এসব বিষয়ে জানাতে পারেননি ওসি।

ধানমন্ডি থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মারুফ জামানের মেয়ে বলেছেন, “গত রাতে তিনি বাড়ি ফিরেছেন। তার শরীর ভালো না। তিনি কারো সঙ্গে কথা বলার অবস্থায় নেই।”

এদিকে মারুফ জামান ফিরে আসায় গত শনিবার রাত ৮টা ১০ মিনিটে তার মেয়ে শবনম জামান সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘সাড়ে পনের মাস, অথবা ৪৬৭ দিন পর আবার বাবা ফিরে এসেছেন।

আমি এবং আমার বোন তাকে পেয়ে খুবই উচ্ছাসিত এবং সে সকল ব্যক্তির কাছে কৃতজ্ঞ, যারা এতদিন আমাদের এই বিভীষিকাময় দিনগুলোতে সমর্থন জানিয়েছেন।

তবে এখন আমরা একটি ব্যক্তিগত সময় কাটাতে চাই তার সাথে। এ কারণে এখন কোনো ধরণে তথ্য বা বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না।’

২০১৭ সালের ডিসেম্বরে নিখোঁজ হন সাবেক এম মারুফ জামান। বিদেশ ফেরত মেয়েকে আনতে বিমানবন্দরের উদ্দেশ্যে ধানমণ্ডির বাসা থেকে গাড়ি নিয়ে বের হন মারুফ জামান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

তিনি সর্বশেষ ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর