হরতালে প্রথম দিন ছাড়েনি দূরপাল্লার কোন বাস, চলছে সিটি সার্ভিসগুলো

bus hartalজামায়াতের ডাকা দু’দিনের হরতালে প্রথম দিন বুধবার রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস  ছেড়ে যায়নি। তিনটি টার্মিনালে ঘুরে দেখা যায়, ঢাকা মহানগরে ভেতরে চলাচলের জন্য সিটি সার্ভিসগুলো ছাড়া দূরপাল্লার কোনো যানবাহন ছাড়েনি।

গাবতলী, সায়েদাবাদ-যাত্রাবাড়ী ও মহাখালী বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখা গেছে, কাউন্টারগুলোতে কোনো কর্মচারী নেই । এছাড়া দূরপাল্লার যাত্রী দেখা যায়নি টার্মিনাল তিনটিতে।

মহাখালী বাস টার্মিনালের বিনিময় ও কাজলা পরিবহনের কাউন্টার মাস্টার বলেন, ‘গত রোববারের হরতালে অনেক গাড়িতে হামলার  ঘটনা ঘটে। এ কারণে গাড়ি না ছাড়ার সিন্ধান্ত নেয়া হয়।’

মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল হাকিম বলেন, ‘সকাল থেকে মহাখালী বাস টার্মিনালে কোনো দূরপাল্লার কোনো গাড়ি চলেনি। লোকাল গাড়ি চলাচল করতে দেখা গেছে, তবে অন্যদিনের তুলনায় কম।’

তিনি বলেন, ‘এখানে হরতালের পক্ষে-বিপক্ষে কোনো ধরনের মিছিল মিটিং হয়নি।’

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান