,

রাজনীতিতে এসেই ছবি হাতছাড়া মিমির

news-image

বিনোদন ডেস্ক : ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন টলিউড অভিনেত্রী। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যাদবপুরের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। কিন্তু রাজনীতিতে পদার্পণই যেন আজ তার ক্যারিয়ারে দুর্দশা নিয়ে আসলো।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, পরিচালক বিরসা দাশগুপ্তার ছবি ‘বিবাহ অভিযান’-এ মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল মিমির। কিন্তু প্রার্থী তালিকায় নাম উঠতে আপাতত বাদ যেতে হলো তাকে। এই ছবির আরেক মুখ্য চরিত্র অভিনেতা অঙ্কুশ।

আপাতত লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তিনি। তাও আবার যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে। তাই দুদিক একসঙ্গে সামাল দেওয়া একেবারেই অসম্ভব। তাই এই ছবি ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন মিমি। তিনি জানিয়েছেন,তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাই পালন করবেন তিনি। একইসঙ্গে ‘বিবাহ অভিযান’ ছবির টিমের সাফল্য কামনাও করেছেন মিমি।

ছবিতে অঙ্কুশ ছাড়াও রয়েছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার। তবে অঙ্কুশের বিপরীতে মিমির পরিবর্তে কাকে নেওয়া হবে, তা এখনও জানা যায়নি। মার্চের শেষে শ্যুটিং শুরু হবে। তার আগেই বাছাই করা হবে অভিনেত্রী।

এসভিএফ প্রযোজিত ওই ছবিতে অভিনয়ের পাশাপাশি স্ক্রিপ্ট এবং ডায়লগও লিখেছেন রুদ্রনীল। দুই পুরুষ চরিত্রকে নিয়ে ছবি। যাদের মধ্যে একজন সবসময় স্ত্রীর থেকে দূরে পালাতে চায় ও অপরজন স্ত্রীকে জীবনে ফিরে পাওয়ার জন্য পাগল।

চলতি সপ্তাহের শুরুতেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। সেই তালিকায় মিমি ছাড়াও তারকা প্রার্থী হিসেবে নাম রয়েছে নুসরত জাহানের।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের