মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি এপিডিইউর পূর্ণ সদস্যপদ পেল, মির্জা ফখরুল ভাইস চেয়ারম্যান

news-image

নিজস্ব প্রতিবেদক : এশিয়া প্যাসিফিক ডেমোক্র্যাটিক ইউনিয়নের (এপিডিইউ) পূর্ণাঙ্গ সদস্যপদ পেয়েছে বিএনপি। একই সঙ্গে, সংগঠনটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগঠনের চেয়ারম্যান হয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন রেনির বিক্রমানসুরে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) শ্রীলংকার কলম্বোতে এশিয়া প্যাসিফিক ডেমোক্র্যাটিক ইউনিয়নের সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পিটার গুডফেলা (নিউজিল্যান্ড)। এ ছাড়া ভাইস চেয়ারম্যান তিনজন হচ্ছেন তেনজিন খানসার (কানাডা), হাসান লতিফ (মালদ্বীপ) ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বাংলাদেশ)। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মিনা ম্যাককুইন (অস্ট্রেলিয়া) ও ব্রুস এডওয়ার্ড (অস্ট্রেলিয়া)।

সম্মেলনে বিএনপির প্রতিনিধিত্ব করেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, এশিয়া-প্যাসিফিক দেশগুলোর গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে বিশ্বব্যাপী এই সংগঠনের বিএনপি সদস্য হওয়ার জন্য এক বছর আগে আবেদন করেছিল। বিএনপি এতদিন অ্যাফিলিয়েটেড মেম্বার ছিল। গতকাল ফুল মেম্বারশিপ দিয়েছে সংগঠনটি।

তিনি বলেন, ‌বাংলাদেশ থেকে শুধুমাত্র বিএনপি এই সংগঠনের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করেছে। ভারতের ভারতীয় জনতা পার্টি-বিজেপিও এই সংগঠনের সদস্য বলে জানান শায়রুল কবির খান। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক