,

স্বর্ণের চালানসহ গ্রেফতার দুই চীনা রিমান্ডে

news-image

ডেস্ক রিপোর্ট : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৫ কেজি স্বর্ণসহ গ্রেফতার দুই চীনা নাগরিকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- চেন জিফা (২৭) ও দিং শাউশেং (৩৫)।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোক্তারুজ্জামান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা চীনা নাগরিক। চায়না ভাষায় কথা বলেন। ভাঙা ভাঙা ইংরেজি বোঝেন। আসামিরা বাংলাদেশে এসে কোথায় অবস্থান করেন ও কার আশ্রয়ে থাকেন এবং উদ্ধারকৃত স্বর্ণের উৎসের তথ্য সংগ্রহ করাসহ স্বর্ণগুলো কার কাছে বা কোথায় হস্তান্তর করা হতো সে বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আসামিদের রিমান্ডে নেয়া প্রয়োজন।

অপরদিকে আসামিপক্ষের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নাকচ করে রিমান্ডের ওই আদেশ দেন।

এর আগে বুধবার আসামিদের স্বর্ণসহ আটক করা হয়। আসামিরা দুটি সোলার হোম সিস্টেমের ব্যাটারির ভেতর স্বর্ণগুলো নিয়ে এসেছিলেন। সোলার সিস্টেমের ব্যাটারি খুলে ১০ তোলা ওজনের ২৪টি করে মোট ৪৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৯ লাখ টাকা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর