শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া কেরানীগঞ্জ যাচ্ছেন!

news-image

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সেখানে তাকে কবে নেয়া হবে তা এখনো ঠিক হয়নি।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশেই মহিলাদের একটি আলাদা কারাগার হচ্ছে। সেখানেই তাকে রাখা হবে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, প্রায় ৩০০ নারী বন্দীর জন্য একটি কারা কম্পাউন্ড তৈরি হচ্ছে। এর কাজ প্রায় শেষ পর্যায়ে। সেটা যেহেতু আলাদা জেল সেখানে আলাদা অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, আলাদা জেলার থাকবে আলাদা সুপার থাকবে।

তিনি বলেন, জেলের মধ্যে যেকোনো বন্দী থাকতে পারে। খালেদা জিয়া থাকবে কিংবা অন্য কেউ থাকবে না বিষয়টা এমন নয়। যেহেতু মহিলাদের একটা জেল হচ্ছে সেখানে উনাকে রাখা হতেই পারে। এখন যদি তাকে কাশিমপুরের মহিলা জেলে পাঠানো হয় তাকে কাশিমপুরও যেতে হতে পারে।

৩০০ জন ধারণক্ষমতা সম্পন্ন জেলটির নির্মাণকাজ ২০১৮ সালের জুনে শেষ হওয়ার কথা। তবে আট মাস পেরিয়ে গেলেও কাজ সম্পন্ন হয়নি। দ্রুত কাজ সম্পন্নের জন্য ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিব জেলখানা পরিদর্শন করেন। এরপর থেকেই শোনা যাচ্ছিল খালেদাকে সরিয়ে নেয়ার গুঞ্জন। এছাড়াও পুরান ঢাকার কারাগারটিতে পুরান ঢাকাবাসীর জন্য বিনোদনকেন্দ্রে পরিণত করার কাজটিও এখনো সম্পন্ন হয়নি খালেদার কারণে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা ঘোষণার দিন থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে আছেন খালেদা জিয়া। আদালতের অনুমতি নিয়ে খালেদার সঙ্গে থাকছেন ফাতেমা বেগম (৩৫)। ফাতেমা দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার গৃহপরিচারিকা হিসেবে কাজ করছেন। কারাগারে খালেদা জিয়ার সঙ্গে একই সেলে থাকছেন তিনি।

অসুস্থতার কারণে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দুইবার চিকিৎসা করানো হয়। সর্বশেষ গত রোববার দুপুরে তাকে বিএসএমএমইউতে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হলেও সেখানে যেতে অনীহা প্রকাশ করায় খালেদা জিয়াকে হাসপাতালে নিতে পারেনি কারা কর্তৃপক্ষ। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা