,

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রলীগের অবস্থান

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূরকে ভিপি পদে অস্বীকার করে উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের একাংশ। সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন দলটির কেন্দ্রীয় সভাপতি ও ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন গ্রুপের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের একাংশ উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। যা আজ সকাল থেকেও শুরু হয়। এ সময় তারা ‘প্রহসনের নির্বাচন মানি না মানব না’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা’ বলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ মুখ বন্ধ করে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ছাত্রলীগের অনির্ধারিত এই অবরোধের কারণে বিপাকে পড়েছেন ক্যাম্পাসে অবস্থিত উদয়ন এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তাদের ক্যাম্পাসে যেতে দেওয়া হলেও রিকশা ও মোটরসাইকেলসহ যানবাহন আটকে দেওয়া হচ্ছে।

জানা গেছে, অনেকে ব্যারিকেড পেরিয়ে স্কুল পর্যন্ত পৌঁছালে সেখান থেকে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে উদয়ন স্কুল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।

নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ ছাড়া সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

সোমবার দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ফল ঘোষণার সময়ই ছাত্রলীগ সভাপতি শোভনের অনুসারীরা বিক্ষোভ করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর