,

প্রথম ধাপের উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রথম ধাপের উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে দাবি করে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ২৮ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে এবং তিন নির্বাচন পরিচালনা কর্মকর্তাকে আটক করা হয়েছে।

রোববার প্রথম ধাপে ১২ জেলার ৭৮টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১২টি জেলার মধ্যে রয়েছে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নাটোর ও রাজশাহী।

রাজধানীর নির্বাচন ভবনে বিকেলে সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, ‘ইসি মনে করে, নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ৭৮ উপজেলার ৫ হাজার ৮৪৭ কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রের ভোট বিভিন্ন কারণে স্থগিত করা হয়েছে।’

হেলালুদ্দীন বলেন, স্থগিত কেন্দ্রে পরে ভোট অনুষ্ঠিত হবে। অন্য কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তিন নির্বাচন পরিচালনা কর্মকর্তাকে আটক করা হয়েছে। অনিয়মের সঙ্গে জড়িত থাকায় ১০ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে হেলালুদ্দীন বলেন, এটা পরে জানানো হবে। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক। নির্বাচন খুব বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে এবং সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলে ভোটারদের উপস্থিতি বাড়া স্বাভাবিক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর