,

মেয়রের দায়িত্ব বুঝে নিলেন আতিকুল

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রের দায়িত্ব বুঝে নিয়েছেন আওয়ামী লীগের মনোনয়নে উপ-নির্বাচনে জয়ী আতিকুল ইসলাম।

রোববার সকালে মেয়র হওয়ার পর প্রথম দিনের মতো নগরভবনে আসেন আতিকুল। বিকেল ৩টায় প্রথম সংবাদ সম্মেলন করে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করবেন।

এর আগে গত বৃহস্পতিবার মেয়র হিসেবে শপথ নেন আতিকুল।এদিন তার সঙ্গে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির নবনির্বাচিত ৪৯ কাউন্সিলরও শপথ গ্রহণ করেন।শপথ নিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র ও কাউন্সিলররা।

এরপর তারা বনানী কবরস্থানে ১৫ আগস্ট হত্যাকাণ্ডে শহীদদের সমাধি ও ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম জয়ী হন। তিনি ৭ লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ শাফিন আহমেদকে হারান।

নৌকা প্রতীক নিয়ে মো. আতিকুল ইসলাম পেয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট। আর লাঙ্গল প্রতীকে মোহাম্মদ শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট। এ নির্বাচনে ৩১ দশমিক শূন্য ৫ শতাংশ ভোট পড়েছে। মো. আতিকুল ইসলাম ডিএনসিসির প্রতিষ্ঠাতা মেয়র প্রয়াত আনিসুল হকের স্থলাভিষিক্ত হলেন।

২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত ১৮ ওয়ার্ডে কাউন্সিলর ও ৬টি সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচনও হয়।

এ ছাড়া ডিএনসিসির সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডে এবং ৬টি সংরক্ষিত কাউন্সিলর পদেও এদিন ভোট হয়েছে।

এ নির্বাচনে ডিএনসিসির মেয়রের সঙ্গে দুই সিটিতে ৩৬টি ওয়ার্ডে প্রথমবারের মতো ৪৮ জন (সংরক্ষিতসহ) নতুন কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডের কমিশনার ওসমান গনি মারা যাওয়ায় তার ওয়ার্ডেও উপনির্বাচন হয়। নবনির্বাচিত কাউন্সিলররাও আজ শপথ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর