,

৩০ ডিসেম্বর গণতন্ত্রের কবর রচনা হয়েছে : ড. কামাল

news-image

নিজস্ব প্রতিবেদক : ৩০ ডিসেম্বরের ‘কলঙ্কিত ও তথাকথিত’ জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। আজ শনিবার গণফোরামের সভাপতি পরিষদের সভায় তিনি এ কথা বলেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ড. কামাল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন কায়েম ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যকে সুদৃঢ় ও জোরদার করতে হবে। জনগণ বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য সচেষ্ট। এ লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।

সভায় দলের কেন্দ্রীয় কাউন্সিলের জন্য আগামী ২৭ এপ্রিল দিন নির্ধারণ করার পাশাপাশি সভাপতি পরিষদ সদস্যদের নেতৃত্বে কাউন্সিলের আগেই জেলা সম্মেলন ও সফরসূচি সম্পন্ন করার সিদ্ধান্ত হয়।

সভায় অন্যদের মধ্যে গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন, মোকাব্বির খান, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, অ্যাডভোকেট তবারক হোসেইন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ জানুয়ারি চলতি বছরের ২৩-২৪ মার্চ কাউন্সিলের ঘোষণা দিয়েছিল দলটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর