মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বলেছেন, নারী-পুরুষ সমন্বয়ে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে

news-image

নিউজ ডেস্ক : নারী পুরুষ সমন্বয়ে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নারী পুরুষ উভয়ে এগুলে দেশ এগুবে, সমাজ এগুবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারীদের অধিকার দিয়েছেন বলে নারীরা আজ এগিয়ে যাচ্ছে।

শনিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন্নাহার। স্বাগত বক্তব্যের পর তিনি প্রধানমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিজ মিয়া সেফো।

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা এবং প্রতিষ্ঠিত হওয়ায় পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনকে জয়ীতা পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, একটা সময় বলা হতো নারীরা কেন পড়াশুনা করবে। নারীরা ঘরের কোণে বসে থাকবে, রান্না বান্না করবে আর সন্তান জন্ম দেবে। ধর্মের নামে নারীদের ঘরে আটকিয়ে রাখা হতো। বন্দী করে রাখা হতো।

প্রধানমন্ত্রী বলেন, প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন একজন নারী। তিনি হলেন বিবি খাদিজা। তিনি একজন ব্যবসায়ীও ছিলেন। তার অধিনে চাকরি করতেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.)। পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি প্রশ্ন করে বলেন, প্রথম মুসলিম বিবি খাদিজা যদি ব্যবসা করতে পারেন তাহলে আজকের মেয়েরা কেন ব্যবসা করতে পারবেন না।

তিনি বলেন, আমাদের মেয়েরা আজ অনেক দূর এগিয়েছে। সংসদ সদস্য, বিচারপতি, শিক্ষক, পাইলট, মেজর জেনারেল, পুলিশ, বিমান বাহিনীসহ প্রত্যেকটি স্থানে মেয়েরা কাজ করছে। এ কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক