মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পিস্তল নিয়ে শাহজালালে আরেক যাত্রী!

news-image

নিউজ ডেস্ক : চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের রেশ কাটতে না কাটতেই এবার পিস্তল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছেন মোহাম্মদ মামুন আলী নামের এক যাত্রী। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১৩১ ফ্লাইটে সিলেটে যাওয়ার জন্য সকাল সাড়ে ১১টার দিকে অভ্যন্তরীণ টার্মিনালে আসেন মামুন আলী। তিনি কোনো ধরনের ঘোষণা ছাড়াই বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র নিয়ে আসেন। এ সময় তার সঙ্গে পিস্তল ও গুলি থাকলেও অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের আর্চওয়েতে তার শরীর তল্লাশি করেন আনসার সদস্য রিপন।

পিস্তল বহনকারী মামুন জানান, তিনি বিমানবন্দরের প্রথম নিরাপত্তা তল্লাশি পার হয়ে যান। সেখানে তার সঙ্গে থাকা গুলিসহ পিস্তল শনাক্ত করতে পারেনি সে সময় তল্লাশিতে নিযুক্ত নিরাপত্তাকর্মীরা।

মামুন আরও দাবি করেন, তল্লাশি শেষ হওয়ার পর নিরাপত্তাকর্মীদের কাছে তিনি জানতে চান-তাদের চেকিং শেষ হয়েছে কিনা? জবাবে দায়িত্বরত আনসার সদস্য ‘হ্যাঁ’ বললে মামুন ওই নিরাপত্তাকর্মীকে বলেন, আপনি কী চেক করলেন? আমার কাছে তো পিস্তল আছে। পরে পিস্তল বের করেন এবং এটির লাইসেন্স দেখান মামুন।

তবে ঘটনার কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত হন শাহজালাল বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নূরে আলম সিদ্দিকী।তিনি জানান, তিনি এসে ইউএস -বাংলা কর্তৃপক্ষকে ওই যাত্রী মামুনকে অফলোড করার জন্য বলেন। কিন্তু এভসেক থেকে লিখিত কোনো ডকুমেন্ট না দেওয়ায় যাত্রী মামুনকে অফলোড করেনি ইউএস -বাংলা।পরে মামুন এয়ারলাইন্সের নিয়ম মেনে পিস্তল ও গুলি সঙ্গে করে সিলেটে নিয়ে যান।

তবে এ ঘটনাটিকে মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য হীন প্রক্রিয়া বলে মন্তব্য করেন বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন সচিব মো. মহিবুল হক। তিনি বলেন, ‘এ ধরনের তামাশা করা সমীচীন নয়। অস্ত্র বহন করার আগে ঘোষণা দেওয়া উচিত।’

উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিস্তল-গুলি নিয়ে প্রবেশ করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আর এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ওই ঘটনায় ইলিয়াস কাঞ্চনের দেওয়া বক্তব্যের প্রতিবাদ করেছে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওই ঘটনা প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকে অসত্য কথা বলছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক