মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলমন্ত্রী বললেন, নারীরা নিজেরাই নিজেদের হিজাবে বন্দী

news-image

পঞ্চগড় প্রতিবেদক : রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ধর্মের কথা বলে বিএনপি-জামায়াত নারীদের ঘরের কোণে আটকে রাখার চেষ্টা করেছে। জামায়াতের একটি দল আছে, যাদের চোখ ছাড়া কিছুই দেখা যায় না। এসবের সঙ্গে ধর্মের বড় ধরনের সম্পর্ক আছে বলে আমি করছি না। বোরকা পরে অনেক নারী ক্রাইম করছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘হিজাবের নামে নারীরা নিজেরাই নিজেদের বন্দী করে ফেলছেন। এটির মধ্যেও সূক্ষ্ম ধর্মীয় প্রচারণা রয়েছে। এটি এখন বাংলাদেশের প্রত্যেক জায়গায় শুরু হয়েছে।’

কোটা আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কোটা আন্দোলনে নারীদেরই ক্ষতি হয়েছে। নারীরা বলতে পারতো তাদের কোটা রাখতে হবে। কিন্তু তারাই আন্দোলনে নেমেছে। তাই কোটা বাদ দেওয়া হয়েছে।’

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত নারী দিবসের সভায় মন্ত্রী সুজন বলেন, ‘নারীরাই নারীদের দ্বারা বেশি নির্যাতনের শিকার হচ্ছে। তাই নারীদের নিজেদের অধিকার রক্ষার জন্য নিজেদেরকেই এগিয়ে আসতে হবে। সেই সাথে নারীদের সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। নারীদের মধ্যে যতই শিক্ষার আলো প্রবেশ করবে ততই তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে।’

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কানাই লাল কুন্ডু, সিভিল সার্জন ডা. নিজামউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী বেলুন উড়িয়ে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন। মেলায় নারীদের তৈরি বিভিন্ন পণ্য ও হস্তশিল্প নিয়ে ১০টি স্টলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। পরে মন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক