,

উপজেলা নির্বাচনের প্রথমধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৯ প্রার্থী

news-image

নিউজ ডেস্ক : আগামী ১০ মার্চ থেকে শুরু হচ্ছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। দেশব্যাপী চার ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২৪ ও ৩১ মার্চ।

এদিকে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠানের আরও দুদিন বাকি থাকলেও এরই মধ্যে এই ধাপের ২৯ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তাদের মধ্যে ১৬ জনই উপজেলা চেয়ারম্যান। আর ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে এসব তথ্য জানা গেছে।

এছাড়া তিন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলাগুলো হলো- জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ এবং নাটোর সদর।

ইসি সূত্র জানায়, তফসিল অনুযায়ী ৮৩ উপজেলায় ২১৫ প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭৩ জন প্রতিদ্বন্দ্বিতা করার কথা।

তবে আদালতের আদেশে রাজশাহীর পবা উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত প্রথম পর্যায়ের তফসিল অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৯ ফেব্রুয়ারি। ১০ মার্চ ভোটগ্রহণ। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর