মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ৮ ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি

news-image

ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ করতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রামের বিরতিহীন আন্তঃনগর সোনার বাংলা ট্রেনের টিকিট কাটতে পরীক্ষামূলকভাবে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়। এই পদক্ষেপ সফল হওয়ার পর এবার আরও ৮টি আন্তঃনগর ট্রেনের টিকিট ক্রয়ে এনআইডি নাম্বার বাধ্যতামূলক করা হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী, তূর্ণা নিশীথা, পারাবত এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস এবং দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। চলতি মাসের ২০ তারিখ থেকে এই পদ্ধতি কার্যকর হবে।

টিকিট ক্রয় করতে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, ই টিকিটিং ওয়েবসাইট, রেলওয়ে মোবাইল অ্যাপস ও স্টেশন কাউন্টারে এনআইডি/জন্ম নিবন্ধনসহ নাম রেজিস্টেশন করা যাবে। অপরের আইডি থেকে টিকিট ক্রয় করলে ভ্রমণের আগে স্টেশন থেকে মূল টিকিট সংগ্রহ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। ট্রেন ভ্রমণের সময় মূল টিকিট প্রদর্শন বাধ্যতামূলক। টিকিটের ছবি কিংবা মোবাইল ফোনের এসএমএস প্রদর্শন গ্রহনযোগ্য নয়।

অনলাইন টিকিটে কারও এনআইডি এবং মোবাইল নাম্বার ভেরিফাই করা থাকলে সেই অ্যাকাউন্টের তথ্য দিয়ে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইনে ক্রেতার মোবাইল নম্বরটিই পিএনআর নাম্বার হিসেবে ব্যবহৃত হয়। অনলাইনে ভেরিফায়েড যাত্রীরা এই পিএনআর নাম্বারটি বলে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক