মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বহাল থাকবে মনসুরের সংসদ সদস্যপদ : এটর্নি জেনারেল

news-image

নিউজ ডেস্ক : সুলতান মোহাম্মদ মনসুর দল থেকে বহিষ্কৃত হলেও তার সংসদ সদস্য পদ বহাল থাকবে। কারণ, তিনি নিজে দল থেকে পদত্যাগ করেননি অথবা সংসদে নিজের দলের বিরুদ্ধে ভোট প্রদান করেননি।

এই দুটি কারণেই শুধু সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী একজন সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার বিধান রয়েছে।
নিজ দল গণফোরাম থেকে বহিষ্কার হওয়ায় এই অনুচ্ছেদের বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা গণমাধ্যমের পক্ষ থেকে তা জানতে চাইলে এসব কথা বলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আজ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে সংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন সুলতান মনসুর। এর কয়েক ঘণ্টার মধ্যেই দল থেকে তাকে বহিষ্কার করার কথা জানান গণোফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হলে তিনি যদি- (ক) ওই দল থেকে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন; তবে তার আসন শূন্য হবে। তবে এক্ষেত্রে পরবর্তী কোনো নির্বাচনের জন্য তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন না।

এটর্নি জেনারেল আরও বলেন, গণফোরাম থেকে সুলতান মনসুর ছাড়া আর কেউ সংসদে নেই। তাই দলটির অন্য কেউ তার সংসদ সদস্য পদ বাতিল করতে পারবেন না। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক