,

ক্লিনিকে মৃত ঘোষণার পর দাফনের সময় নড়ে উঠল শিশু

joypurhat_197598ডেস্ক রির্পোট :জয়পুরহাটের একটি ক্লিনিকে প্রসবের পর নবজাতককে মৃত ঘোষণা করা হলেও দাফনের সময় নড়ে ওঠে সে। এ ঘটনার পর সঙ্গে সঙ্গে শিশুটিকে প্রথমে জেলা শহরের হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে ওঠে।

পরে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সময়ের আগেই জন্ম হওয়ায় শিশুটিকে এখন সেখানের একটি ইনকিউবেটরে রাখা হয়েছে।
শিশুটির বাবা মুনিরুল ইসলাম মঙ্গলবার সকালে বিবিসি বাংলাকে এ খবর জানিয়েছেন।
তিনি জানান, তার স্ত্রীর প্রসব বেদনা ওঠার পর রাত ২টার দিকে জয়পুরহাটের একটি ক্লিনিকে নিয়ে যান।
মুনিরুল ইসলাম বলেন, রাতে ক্লিনিকে নেয়ার পর তার স্ত্রীকে দোতলায় নিয়ে যাওয়া হলো এবং দুই মিনিটও হয়নি ডেলিভারি হয়ে গেল।
তিনি বলেন, আমি আতঙ্কে ওপরে উঠিনি। তারা বলল মরা শিশু। শুনে মাথা খারাপ হয়ে গেল। ব্যাগে ঢুকিয়ে দিলো। যে মাইক্রোবাসে এসেছিলাম সেটায় করেই আবার বাড়ি রওনা হলাম।
তিনি আরো বলেন, বাবা-মা-শ্বশুর দেখলেন। তারা দেখে বললেন শিশু তো নড়তেছে। পরে মোটরসাইকেলে করে সকাল ৬টার দিকে জয়পুরহাট নিয়ে গেলাম। কিন্তু ডাক্তার পেলাম না।
মুনিরুল জানান, ৯টার দিকে শিশুটিকে নিয়ে তিনি সদর হাসপাতালে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে দুপুর ১২টার দিকে ডাক্তার বললেন বগুড়ার হাসপাতালে নিয়ে যেতে।
এখন শিশু কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, সাত মাসের শিশু তো। ইনকিউবিটরে আছে। ডাক্তাররা বলছেন আল্লাহ চাইলে ভালো হবে।
জয়পুরহাটের ক্লিনিকে শিশুটিকে মৃত ঘোষণা করা হলে বা পরে শিশুটি জীবিত নিশ্চিত হওয়ার পর ওই ক্লিনিকের কারো সঙ্গে কথা বলেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা তো শিশু নিয়ে ব্যস্ত। তাই ওদিকে নজর দেয়ার সুযোগ পাইনি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর