,

চকবাজারে কোনও গোডাউন থাকবে না : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারে দাহ্য পদার্থের শোরুম থাকলেও কোনও গোডাউন থাকতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কারও ব্যবসা নষ্ট করতে চাই না। গোডাউনের জন্য আলাদা জায়গা করে দেয়া হবে। যে যতো বাধাই দিক, পুরান ঢাকায় কোনও রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, কিছু দিন আগে যে আগুনটা লাগলো, এটা অত্যন্ত দুঃখজনক। এখানে এই ধরনের দাহ্য পর্দাথ থাকতে পারবে না। তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি।

শেখ হাসিনা বলেন, এর আগে নিমতলীতে কতবড় ঘটনা ঘটেছে। কতোগুলো মানুষের জীবন চলে গেল, কাজেই এখানে যে বাধাই আসুক, কোনো বাধাই আমরা মানবো না। আমরা এটাকে সরিয়ে নিয়ে যাবো। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর