,

শপথ নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আতিকুলের শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

আজ (বৃহস্পতিবার) সকালে মেয়র হিসেবে শপথ গ্রহণ করার পর তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তার সঙ্গে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।

এর আগে আজ সকাল ১০টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মেয়র হিসেবে শপথ নেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান।

এরপর ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত কাউন্সিলররা শপথ গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পিছনে ফেলে মেয়র নির্বাচিত হন বিজিএমইয়ের সাবেক সভাপতি আতিকুল ইসলাম। নৌকা প্রতীক নিয়ে তিনি মোট ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পান ৫২ হাজার ৪২৯ ভোট।

এই নির্বাচনে দেশের অপর বৃহৎ রাজনৈতিক দল বিএনপি অংশ নেয়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর