শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অঙ্গীকার ভঙ্গ করেছেন মনসুর : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে জোটের অঙ্গীকার ভঙ্গ করেছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ঘটনায় দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার প্রতিক্রিয়ায় আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, ‘আমি শুধু এটুকু বলবো, রাজনীতিতে অঙ্গীকার ভঙ্গকারী ছলনাময়ীরা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হবে। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

এই নিয়ে বিকেল ৪টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে গণফোরাম। দলটির মতিঝিল কার্যালয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু এ সংবাদ সম্মেলন করবেন।

যদিও এর আগে মন্টু বলেছিলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণ করলে দল সুলতানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

গণফোরামের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সুলতানকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি তার এমপি পদের বৈধতা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা