,

জোনাস পরিবারের এক সদস্য প্রিয়াঙ্কাকে প্রথমে মেনে নেয়নি

news-image

বিনোদন ডেস্ক : মাত্র এক বছরেরও কম সময়ের প্রেমের সম্পর্ককে বিয়েতে রুপ দেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বয়সে ১০ বছরে ছোট বরকে মেনে নিতে একবারও আপত্তি দেখাননি অভিনেত্রীর মা। তবে নিকের পরিবারের একজন সদস্য প্রথম দিকে তার প্রেমিকাকে মেনে নিতে পারেনি। সম্প্রতি এমনই এক বোমা ফাটালেন নিকের বড় ভাই কেভিন জোনাস।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেভিন সম্প্রতি একটি টক শো’তে জানিয়েছেন, প্রিয়াঙ্কা খুব দ্রুত তাদের পরিবারের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন। কিন্তু তার মেয়ে ভ্যালেন্টিয়া প্রথমে প্রিয়াঙ্কাকে ততটা পছন্দ করতেন না। কেভিন বলেন, ‘আমার ছোট মেয়ে নিকের খুব আদরের। প্রথম যেদিন ও তাকে (প্রিয়াঙ্কা) দেখে সেদিন সোজা গিয়ে নিকের কাঁধ থেকে প্রিয়াঙ্কার হাতটা সরিয়ে দিয়েছিল। পরে অবশ্য সব ঠিক হয়ে যায়। আমরা এখনও এই ঘটনাটা নিয়ে মজা করি।’

‘দ্য লেট লেট শো’তে সঞ্চালক জেমস কর্ডেনের সঙ্গে নিজেদের সাম্প্রতিক রিলিজ ‘সাকার’ নিয়ে কথা বলছিলেন জোনাস ভাইয়েরা। ‘সাকার’-এর জন্য প্রায় ছয় বছর পরে তাদের ফের একসঙ্গে কাজ করতে দেখা গেল। সেই গানে তিন ভাইয়ের সঙ্গে তাদের জীবনের ভালোবাসার মানুষেরাও ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি