মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে গ্রহণ করা উচিৎ : শাজাহান খান

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপি রাজাকার আলবদরদের ক্ষমতায় আসীন করেছে। বঙ্গবন্ধু সাড়ে ১১ হাজার রাজাকার আলবদরদের বিচার শুরু করেছিলেন, অনকেই জেলে ছিলেন। বিএনপি তাদের বিচার বন্ধ করে দেয়। পরবর্তীতে পার্লামেন্টে এনে তাদের হাতে পতাকা তুলে দেয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, বিএনপি জামায়াত এসে তা আবার চালু করে। ১৯৭৯ সালে তারা জাতীয় সংগীত ও পতাকা পরিবর্তনের ষড়যন্ত্র করেছিল জিয়াউর রহমান। তারা বঙ্গবন্ধুর আদর্শকে ঝেটিয়ে বিদায় করার চেষ্টা করেছিল।

শাজাহান খান বলেন, স্বাধীনতা বিরোধীরা এক সময় জয় বাংলা স্লোগানের বিরোধীতা করেছিল। তারা বলেছিল এটা বললে নাকি আমরা হিন্দু হয়ে যাবে। রক্তপাতহীন মক্কা বিজয়ের পরে নবীজি ফতে মক্কা বলেছিলেন। এর অর্থ হচ্ছে জয় মক্কা। এখন আমরা যদি জয় বাংলা বলি তাহলে আমরা হিন্দু হবো কেন। এসময় তিনি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে গ্রহণ করা উচিৎ বলে মন্তব্য করেন।

বর্তমানে জামায়াতে নেতা কয়েকজন পদত্যাগ করেছেন, এটা নতুন করে ফিরে আমার কৌশল। এ কৌশলকে প্রতিরোধ করাও আহ্বান জানান তিনি।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক