মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে ছাড়তে বিএনপির প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত জামায়াতে ইসলামির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেস। মার্কিন সংসদের প্রতিনিধি পরিষদ হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হওয়া প্রস্তাবে এ আহ্বান জানানো হয়। ইন্ডিয়ানা রাজ্যের মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাঙ্কস ২৮ ফেব্রুয়ারি প্রস্তাবটি পেশ করেন।

প্রস্তাবে বলা হয়, ‘মার্কিন প্রতিনিধি পরিষদ স্পষ্টভাবে জামায়াতে ইসলামী ও অন্যান্য উগ্রবাদী সংগঠনের সঙ্গে দূরত্ব বজায় রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল রাজনৈতিক দলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।’

দক্ষিণ এশিয়ায় মৌলবাদী গোষ্ঠীদের দ্বারা গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র চিন্তিত। বাংলাদেশের মতো পাকিস্তানকেও জামায়াতের লাগাম টেনে ধরতে ওই প্রস্তাবের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে।

জিম ব্যাংকসের প্রস্তাবে আরও বলা হয়, ‘বাংলাদেশে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরপেক্ষ গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে। দেশটিতে চরমপন্থী ও জঙ্গিবাদের যে উত্থান হচ্ছে তা বন্ধে এমন পদক্ষেপ জরুরি।’

জামায়াতে ইসলামী ও তার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো ধর্মীয় স্বাধীনতা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে উল্লেখ করে তা বন্ধ, নিয়ন্ত্রণ ও বানচাল করতেও বাংলাদেশ ও পাকিস্তানের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রতিনিধি পরিষদে পাস হওয়া ওই প্রস্তাবে জামায়াতে ইসলামীকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সন্ত্রাসবাদী ও জিহাদিদের মদদদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের যেসব সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা আছে তাদেরকে গোষ্ঠীটির জন্য যেকোনো ধরনের আর্থিক সাহায্য-সহযোগিতা বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক