মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি, খুলে দেওয়া হবে কৃত্রিম শ্বাসযন্ত্র

news-image

অনলাইন ডেস্ক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আগের চেয়ে উন্নতি হয়েছে। দুই এক দিনের মধ্যে তার কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে দেওয়া হবে।

বুধবার দুপুরে দ্বিতীয় বারের মত ব্রিফ করেন ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ। এ সময় বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ের পর বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসের রিজভী ওবায়দুল কাদেরের চিকিৎসার আপডেট উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি বলেন, ওবায়দুল কাদেরের শরীরের সব অর্গান কাজ করছে। প্রতিদিন তার অবস্থার উন্নতি হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন।

এ সময় ওবায়দুল কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর একেএম আজম ও আতাউর রহমান, ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন, ডিবিসি নিউজ চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসান, অগ্রণী এক্সচেঞ্জ এর সিইও মো. শরিফুল ইসলামসহ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রবিবার ফজরের নামাজের পর হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করেন ওবায়দুল কাদের। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের। তখনই তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। পর দিন সোমবার ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক