,

কাতার আয়োজন করেছে বয়স্কদের জন্য জাতীয় কুরআন প্রতিযোগিতা

news-image

নিউজ ডেস্ক : কাতারের বয়স্ক ক্ষমতায়ন কেন্দ্র ‘এহসান’-এর উদ্যোগে সেদেশের বয়স্কদের জন্য কুরআন হেফজ ও তিলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত জাতীয় প্রতিযোগিতার অনুষ্ঠান কাতারের ইসলামী ও এন্ডোমেন্টস মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, এই প্রতিযোগিতায় ৬০ বছরের ঊর্ধ্বে কাতারি নাগরিকগণ অংশগ্রহণ করতে পারবে। মোট তিনটি বিভাগে এই প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ কুরআন হেফজ, শুধুমাত্র ২৬ পারা হেফজ এবং একটি সূরা তিলাওয়াত বিভাগে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। বয়স্কদের জন্য উক্ত জাতীয় কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কারের জন্য এক লাখ ৭ হাজার কাতারী রিয়াল নির্ধারণ করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তিগণ ৭ম মার্চ পর্যন্ত নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।

প্রতিযোগিতার প্রাথমিক পর্বের অনুষ্ঠান ২৪শে মার্চে শুরু হবে এবং একাধারে ১ম এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর