মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রেল ও নৌ পথের উন্নয়নে জোর দেয়ার নির্দেশ’

news-image

অনলাইন ডেস্ক : সড়ক পথের যথেষ্ট উন্নয়ন হয়েছে, এবার রেল ও নৌ পথের উন্নয়নে জোর দেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাপতি শেখ হাসিনা।

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হয়। সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বেশ সড়ক করেছি। এখন পানি ও রেলের দিকে জোর দেন। রেলটাকে আরও জোর দেন, পানির দিকেও জোর দেন। রেল, রাস্তা, পানি মিলে একটা জাতীয় গ্রিড হওয়া উচিত। এটা সম্ভব। এগুলোর জন্য কাজ আমাদের প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

দেশের ছোট ছোট নদী রক্ষার জন্য বলেছেন প্রধানমন্ত্রী উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘হাজার নদীর অববাহিকায় হাজার হাজার ছোট নদী আছে। সেদিকে নজর দিতে হবে। খালি গঙ্গা, পদ্মা, যমুনা, মেঘনা বললে হবে না। ছোট ছোট আরও যেসব নদী আছে, সেগুলোর দিকেও নজর দিতে হবে।’

তিনি বলেন, ‘ঢাকা শহরে যে প্রকল্পটা পাস করা হলো, তিনি (প্রধানমন্ত্রী) বারবার বলেছেন, পুরনো দিনের পুকুর, যেগুলো এখনও বেঁচে আছে, এদেরকে বাঁচান। জলাশয় যেগুলো আছে, সেগুলোকে রক্ষা করেন। এদিকে নজর দেয়ার জন্য তিনি জোর দিয়েছেন।’

‘কতগুলো ইতোমধ্যে লুটপাট হয়ে গেছে, খেয়ে ফেলেছে লোকজন নানাভাবে। আমরা ওদিকে যাচ্ছি না। যেগুলো আছে, সেগুলো বাঁচানোর জন্য তার নির্দেশনা’, যোগ করেন তিনি।

সভায় ছয় হাজার ২৭৬ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে আটটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক