শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীদেবীর ‘মম’ চীনে মুক্তি পাচ্ছে

news-image

বিনোদন ডেস্ক : এক সময় বলিউডের জনপ্রিয় ছিলে শ্রীদেবী। ভারতের প্রথম নারী সুপারস্টার ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইতে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা যান। মধ্যখানের একটি বছরে তাকে হৃদয়ে ধারণ করে রেখেছেন ভক্ত দর্শক। পরিবারের সদস্যরাও শোক কাটিয়ে উঠতে পারেননি এখনও। অভিনেত্রী হিসেবে ভারতীয় সিনেমা তাকে মনে রাখবে চিরকাল। মনে রাখবে তার পারফরম্যান্স। শ্রীদেবীর কেরিয়ারের অন্যতম সেরা ছবি ‘মম’। এবার সে ছবি মুক্তি পাবে চীনে।

৫০ বছরের সফল ফিল্মি কেরিয়ারে বহু মনে রাখার মতো ছবি করেছিলেন শ্রীদেবী। ‘মম’-এর জন্য তিনি ভারতের জাতীয় পুরস্কার পেয়েছিলেন। পোল্যান্ড, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ডের পর এবার চীনেও দর্শক দেখতে পাবেন এই ছবি। আগামী ২২ মার্চ সে দেশে মুক্তি পাবে ‘মম’।

শ্রীদেবী ছাড়াও ‘মম’-এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন এ আর রহমান। প্রযোজক বনি কাপুরের কথায়, “মম এমন একটা ছবি প্রত্যেক মা নিজের সঙ্গে রিলেট করতে পেরেছেন। এটা শ্রীর শেষ ছবি। যত বেশি সম্ভব দর্শককে ছবিটা দেখাতে চাই আমরা। মুক্তির দু’বছর পরেও মানুষ ভালোবেসে ছবিটা দেখছেন।’’ আনন্দবাজার।