,

কাদেরের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালে ভিড় না করারও নির্দেশ দিয়েছেন তিনি।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ও সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রীর এ দোয়া কামনার কথা জানানো হয়।

ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিল এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানিয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অসুবিধার কথা বিবেচনায় রেখে হাসপাতালে দলের নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনাও দিয়েছেন।

এতে আরও বলা হয়, ওবায়দুল কাদেরের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। আমরা আশা করি, দেশবাসীর দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অচিরেই আরোগ্য লাভ করে দেশবাসীর সেবায় নিয়োজিত হবেন।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর