,

কসবায় ইমাম প্রি-ক্যাডেট স্কুলের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

Sk Kamal 29-12-2014শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইমাম প্রি-ক্যাডেট স্কুলের চূড়ান্ত ফলাফল ঘোষণা, মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
স্কুলের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক শিকদার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী মো. মোখলেছুর রহমান, অধ্যাপক ও সাংবাদিক শেখ মো. কামাল উদ্দিন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সৈয়দ ইমাম।
প্রধান অতিথি ইমাম প্রি-ক্যাডেট স্কুলের প্রথমবার আগমন করে এর অবকাঠামো দেখে এর ভূয়সী প্রশংসা করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেনকে যথেষ্ঠ গুরুত্ব দেয়া হয়ে থাকে। এ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকার বিনামূল্যে বই দেয়ার ব্যবস্থা করেছে।
এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সুপ্রসিদ্ধ বিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ লাভ করে। স্কাউটিং ও বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষায় সফলতায় শীর্ষে রয়েছে। সরকারিভাবে বিদেশ গমন করে কসবার মুখ উজ্বল করেছে। পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষায় রেকর্ড পরিমাণ জিপিএ পাঁচ পেয়ে বিদ্যালয়টিকে দেশের অনন্য বিদ্যালয়ে পরিণত করার প্রচেষ্টা করে আসছে।
ইমাম প্রি-ক্যাডেট স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চল্লিশটি শাখায় সর্বমোট প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে। ফলাফল ঘোষণা, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ এলাকার বিপুল সংখ্যক সুধী উপস্থিত ছিলেন।

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ