,

তৃতীয় দিনের মতো চুড়িহাট্টায় কেমিক্যাল অপসারণ অভিযান

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) নেতৃত্বে গঠিত টাস্কফোর্স ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম ও কারখানা বন্ধে তৃতীয় দিনের মতো অভিযানে নেমেছে।

রোববার বেলা ১২টার দিকে টাস্কফোর্সের একটি দল বিপুল সংখ্যক পুলিশ নিয়ে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার নন্দ কুমার দত্ত লেনে অভিযান শুরু করে।

গতকাল শনিবার বকশিবাজারে এলাকাবাসীর বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল অভিযান। এ কারণে আজ বিপুল সংখ্যক পুলিশ অভিযানে অংশ নিয়েছে।

মেয়র সাঈদ খোকনের নির্দেশে টাস্কফোর্স গঠন করে বৃহস্পতিবার থেকে শুরু হয় আবাসিক ভবন থেকে কেমিক্যাল অপসারণ অভিযান। অভিযানে বৃহস্পতিবার পুরান ঢাকার ২১টি ও শনিবার ১৩টি ভবনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় মোট ৭১ জন মারা গেছেন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর