মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাহসী নারী এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারী ধরলেন

news-image

দোহার প্রতিনিধি : রাজধানীর হাতিরঝিলে প্রায় এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারী ধরে সাহসিকতার স্বাক্ষর রেখেছেন এক নারী।

ঢাকার দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত এই সাহসী নারীর নাম সালমা খাতুন। শনিবার বিকেলে এই ঘটনার পর থেকে তার সাহসিকতার গল্প ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

সালমা খাতুনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বিকেলে তিনি রিকশায় করে রাজধানীর হাতিরঝিল দিয়ে যাচ্ছিলেন। সেখানে যানজটে রিকশায় বসে থাকার সময় ছিনতাইকারী তার গলায় থাকা লকেটসহ স্বর্ণের চেইনটি ছিঁড়ে নিয়ে দৌড় দেয়। তিনি শাড়ি পরিহিত অবস্থায় সাহস করে তাকে ধাওয়া করেছিলেন। ছুটতে ছুটতে অন্তত এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারীকে ধরে ফেলেন। উদ্ধার করেন তার চেইনটি। তবে ছিনতাইয়ের সময় লকেটসহ চেইনটি টুকরো হয়ে যাওয়ায় চেইনের পুরো অংশটি উদ্ধার করতে পারেননি তিনি।

পরে ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য নেন পুলিশের। ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন সালমা খাতুন।

সালমা খাতুন আরটিভি অনলাইনকে বলেন, নারী-পুরুষ ভেদে সাহসিকতার ভিন্ন কোনও সংজ্ঞা নেই। যেকোনও অপরাধ সংঘটনের প্রাথমিক পর্যায়ে যদি সাধারণ মানুষ পুলিশ আসার অপেক্ষায় না থেকে সাহস করে প্রতিরোধ গড়ে তুলতে পারে, তাহলে সেটিই বহু সমস্যার আগাম সমাধান দিতে পারে।

তিনি আরও বলেন, একজন নারীর সাহসিকতা দেখে দশজন নারী এগিয়ে আসবে। তারাও প্রেরণা পাবে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার। আমার এ কর্মকাণ্ড দেখে সেখানে থাকা আরও ১৫-২০ জন নারী এগিয়ে এসে আমাকে ধন্যবাদ দিয়েছেন। আমি মনে করি তারাও প্রেরণা পেয়েছে সাহসের সঙ্গে অপরাধ মোকাবিলা করার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক