শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ মার্চ শপথ নিবেন সুলতান-মোকাব্বির, স্পিকারকে চিঠি

news-image

নিউজ ডেস্ক : একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান আগামী ৭ মার্চ শপথ নিতে যাচ্ছেন। সংসদ সচিবালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (০২ ফেব্রুয়ারি) এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার বরাবর চিঠি দিয়েছেন তারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীকে নিয়ে নির্বাচিত হয়েছেন। আর মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীকে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর দলীয় সিদ্ধান্তে গণফোরাম থেকে নির্বাচিত এই দুই সংসদ সদস্য এতদিন শপথগ্রহণ নেননি। সম্প্রতি ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বাধীনতার মাস মার্চে সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে মোকাব্বির খান বলেন, নেতাকর্মী ও সাধারণ মানুষ আমাকে তাদের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখার দাবি এবং অনুরোধ জানিয়েছেন। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি শপথ গ্রহণ করছি।

এদিকে শপথ নেয়ার আগে সিলেট হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন সুলতান মনসুর।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক