মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোগীদের খাবারে তেলাপোকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ, পপুলার হাসপাতালকে জরিমানা

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালের ক্যান্টিনে রোগীদের খাবারে তেলাপোকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৪ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার বেলা ১১টা থেকে শুরু করে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

প্রতিষ্ঠানটির উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মাদ শাহরিয়ারের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। সঙ্গে ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও জান্নাতুল ফেরদাউস। অভিযানে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন-১)।

শত শত তেলাপোকা ঘুরে বেড়ায়। এই পরিবেশেই হয় রান্না, রাখা হয় খাবার। সেখানে রাখা খাবার আর বাসনকোসনে ঘুরে বেড়াতে দেখা গেছে তেলাপোকা। আর এই অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রতিষ্ঠানটিকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদউত্তীর্ণ ও চোরাই পথে দেশের বাইরে থেকে আনা বিপুল পরিমাণ ওষুধ রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে আরও এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে পপুলার হাসপাতালের ক্যান্টিনে খাবার রান্না হতো। সেখানে শত শত তেলাপোকা ঘুরে বেড়াচ্ছিল। দেখে মনে হবে তেলাপোকার সমাবেশ। ময়লা আবর্জনার ভেতরেই তারা খাবার রান্নার প্রস্তুতি নিচ্ছিল। রোগীদের জন্য রাখা কেকের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তেলাপোকা। এভাবে তারা অসুস্থ রোগীদের জন্য খাবার তৈরি করত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটির ক্যান্টিনকে তিন লাখ টাকা এবং স্ন্যাকস কর্নারকে ২০ হাজার জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এছাড়া তাদের মেডিসিন কর্নারে মেয়াদউত্তীর্ণ ওষুধ রেখেছিল এবং বেশ কিছু ওষুধ বিদেশি ছিল, যেগুলোর গায়ে কোনও মূল্য লেখা ছিল না। তার মানে সেগুলো অবৈধভাবে দেশের বাইরে থেকে আনা হয়েছে। এসব অভিযোগে প্রতিষ্ঠানটির তিনটি মেডিসিন কর্নারকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আব্দুল জব্বার বলেন, ‘প্রতিষ্ঠানটি রোগীদের খাবার ফ্রি বললেও সেখানে পে-ফাস্ট (টাকা পরিশোধ আগে) লেখা ছিল। এর কারণ তাদের কাছে জানতে চাওয়া হলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি।’

এছাড়া অভিযানে ধানমন্ডির ডমিনোজ পিৎজা অস্বাস্থ্যকর পরিবেশ খাবার বিক্রির দায়ে ৫০ হাজার টাকা, ইয়াম চা ডিস্ট্রিক্টকে ৫০ হাজার, ওয়েল ফার্মাকে ৫০ হাজার এবং বেঙ্গলি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক