শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক দলের নতুন কমিটি সাক্ষাৎ করলেন ফখরুল-রিজভীর সঙ্গে

news-image

নিউজ ডেস্ক : সদ্য জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষিত কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদুর নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে কার্যালয়ে থাকা সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মেহেদী আহমেদ রুমী, মো. নাজিমুদ্দিন মাস্টার, জামাল উদ্দিন খান মিলন, কমিটির সদস্য সচিব হাসান জাফির তুহিন, সদস্য জিয়াউল হায়দার পলাশ, এস কে সাদী, মো. মাইনুল ইসলাম, মিজানুর রহমান লিটু, বায়েজিদ বোস্তামী, মেহেদী হাসান পলাশ, কে এম রকিবুল ইসলাম রিপন, এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

রোববার জিয়ার মাজারে শ্রদ্ধা

কৃষক দলের নতুন কমিটির নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানবে। আজ রোববার বেলা ১১টায় এই কর্মসূচি পালন করা হবে। পরে প্রয়াত নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করবেন নেতারা।

এ জাতীয় আরও খবর

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু