মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে আবার সোম-মঙ্গলবার বৃষ্টি

news-image

নিউজ ডেস্ক : আগামী সোম ও মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল রোববার আবহাওয়া শুষ্ক থাকবে।

শনিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আরটিভি অনলাইনকে এ তথ্য জানান।

তিনি বলেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উপহিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে লঘুচাপের কারণে রংপুর, ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, মার্চ, এপ্রিল মাসে এমন বৃষ্টিপাত প্রায় হবে। বিশেষ করে ভোরে ও বিকেলে এমন বৃষ্টিপাত হয়ে থাকে। মূলত হিমালয়ের পাদদেশ থেকে ভেসে আসা মেঘ বাংলাদেশের দিকে এসে পরিপূর্ণতা পায়। পরে এমন বৃষ্টিপাত হয়ে থাকে।

এদিকে আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা দেশের উত্তরাঞ্চলে সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক