,

মেয়র আতিকুল জানালেন আগামী ১ বছরের পরিকল্পনা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আগামী এক বছরের পরিকল্পনা জানালেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার সকালে রাজধানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি তার পরিকল্পনার কথা জানান।

নবনির্বাচিত এই মেয়র বলেন, ‘বলার আছে অনেক কিছু। আমি লক্ষ্যগুলোকে ভাগ করেছি তিনটি পর্যায়ে। শট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। আসুন জেনে নিই আগামীর নগর সেবক হিসেবে আগামী এক বৎসরে আমার শট টার্ম…। ঢাকা উত্তরকে আলোকিত ঢাকায় পরিণত করা (এক )। দুই, পরিবেশ দূষণ রোধ করা। তিন, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর…সক্রিয় করা।’

এ সময় সবাইকে বিভেদ ভুলে ঢাকার অগ্রযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানান আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আসুন, বিভেদ ভুলে আমরা যোগ দেই ঢাকার এই অগ্রযাত্রায়, যা আমাদেরকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত সেই আগামী দিনে। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাই ঢাকাকে এর নির্দিষ্ট গন্তব্যে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ডিএনসিসির উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে আট লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পান। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙল প্রতীক নিয়ে ৫২ হাজার ৪২৯ ভোট পান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর