,

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একজনের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরো একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর পর ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭১ জনে।

আজ শনিবার সকালে অগ্নিকাণ্ডে জাকির হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। জাকিরের শরীরের ৩৮ শতাংশের মতো আগুনে পোড়া ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া (ইন্সপেক্টর) গণমাধ্যমকে জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক আনোয়ার হোসেন ও সোহাগের মৃত্যু হয়। এরপর শুক্রবার ভোরে রেজাউলের মৃত্যু হয়।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর