,

শাহজালালে কারিগরি ত্রুটির কারণে বিমানের জরুরি অবতরণ

news-image

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইট জরুরি অবতরণ করেছে।

উড়োজাহাজটির পেছনের চাকা ফেটে যাওয়ায় আজ শুক্রবার (১ মার্চ) বিকেল ৪টার দিকে বিমানের ঢাকা-সিলেট রুটের ওই ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক নূরে আলম সিদ্দিকী জানান, কারিগরি সমস্যা থাকায় বিমানটি জরুরি অবতরণ করেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ফ্লাইটের ৬১ জন যাত্রীসহ সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

তিনি আরও জানান, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী তখন আকস্মিক পরিদর্শনে এসেছিলেন। সেই সময়ই এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি৪০২ নম্বর ফ্লাইটটি সিলেট থেকে ঢাকা আসছিল। উড়োজাহাজটি প্রথমবার অবতরণ করতে গেলে চাকা না খোলায় রানওয়ের ওপর দিয়ে চলে যায়। দ্বিতীয়বার ঝুঁকি নিয়ে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর