মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ নেয়ায় নাটোর-৪ ও নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্যকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা হলেন- আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) ওয়ারেসাত হোসেন বেলাল (নেত্রকোনা-৫ আসন) ও নাটোর-৪ আসনের আব্দুল কুদ্দুস।

দুই এমপিকে ইসির এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ। দলীয় প্রার্থীর পক্ষে প্রভাব ও আচরণবিধি লঙ্ঘনের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।

অনতিবিলম্বে সংসদীয় এলাকা ছাড়তে তাদের বরাবর এই চিঠি পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে ফরহাদ আহাম্মদ খান জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন। আগামী ১০ মার্চ থেকে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে। প্রথম ধাপের ভোটের জন্য প্রার্থীরা এখন প্রচারণায় রয়েছেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক