,

পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন থাকায় গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : কেমিক্যাল গোডাউন থাকায় গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন, এলাকাবাসীর ক্ষোভ
পুরান ঢাকার ইসলামবাগের ছয়তলা ভবনের নিচে কেমিক্যাল গোডাউন থাকায় ওই ভবনের গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।

রোববারের মধ্যে নিজ দায়িত্বে এগুলো না সরালে পুনরায় সংযোগ দেয়া হবে না। গ্যাস বিদ্যুৎ বন্ধ করা দেয়ায় ওই আবাসিক এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলেছেন, অন্যায়ভাবে তাদের গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অন্যদিকে ইসলামবাগের ১২/৪ নম্বরে ৫ তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউন পাওয়ায় শুধু নিচতলার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া ৭৪/২ ইসলামবাগের ৫ তলা ভবন ও ৭৫/২ এর ৮ তলার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদেরও একই নির্দেশনা দেয়া হয়েছে।

৬ তলা ভবনের মালিক শরিফ মিয়া বলেন, আমাদের এখানে কেমিক্যাল আছে কিন্তু দাহ্য নয়। আগুন লাগবে না তাই আমরা সরাই নাই। আমাদের গ্যাস বিদ্যুৎ বন্ধ করে আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে।

এর আগে বেলা ১১টায় পুরান ঢাকার আবাসিক ভবন থেকে কেমিক্যাল গোডাউন সরাতে বিশেষ অভিযানে নামে দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে নেতৃত্ব দিচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন ও রাজউকের ম্যাজিস্ট্রেটরা। এছাড়া তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা ও ডিপিডিসির লোকজন অংশ নিয়েছে ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর