মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বস্তির পাশের ডোবায় মিলল ২ শিশুর লাশ

news-image

নিউজ ডেস্ক : মিরপুরের ভাসানটেক থানাধীন জাহাঙ্গীর বস্তির পাশের একটি ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে একজনের বয়স ৬ মাস ও অন্যটির বয়স সাত বছর হবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বাবুল মিয়া যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাত ১টা ৩৪ মিনিটে মিরপুরের ভাসানটেক সিআরপি হাসপাতালের পেছনে জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে খবর পেয়ে দুপুর ১২টার পর ঘটনাস্থলের পাশের একটি ডোবা থেকে ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

ভাসানটেক থানার উপপরিদর্শক আবু জাফর তালুকদার মানিক জানান, বস্তিটিতে বহু মানুষের বাস। আগুন লাগার পর বিপুলসংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে আসে। এর পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে বেলা সোয়া দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর বস্তির পাশের একটি ডোবা থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের উদ্ধার করে থানায় আনা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। যুগান্তর

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক