,

আরও ৬৩ নারী সৌদি থেকে ফিরলেন নির্যাতনের শিকার হয়ে

news-image

কূটনৈতিক প্রতিবেদক : সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে ফিরলেন আরও ৬৩ জন নারী। বুধবার রাত ৯টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তা তানভীর হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গৃহকর্মী হিসেবে সৌদি আরবে গিয়ে এসব নারী নিয়োগকর্তার কাছে নির্যাতনের শিকার হয়ে ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নিয়েছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহায়তায় তাদের দেশে ফেরত আনা হচ্ছে।

সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান জাগো নিউজকে বলেন, এখনও দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন প্রায় চার শতাধিক নারী। আর চলতি মাসেই দেশে ফিরেছেন দুই শতাধিক নারী এবং জানুয়ারি মাসে ফিরেছেন ১৮২ নারী গৃহকর্মী।

নিয়োগকর্তার কাছে নির্যাতিত হয়ে ২০১৮ সালে ফিরে আসেন ১২ শতাধিক নারী। ২০১৬ সালের প্রায় একলাখ বাংলাদেশী নারী গৃহকর্মী পরে সৌদি আরব যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর